ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

স্মিথ-রোহিতদের রেকর্ড ভাঙলেন শাহিন আফ্রিদী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৫, ১ মার্চ ২০২২
স্মিথ-রোহিতদের রেকর্ড ভাঙলেন শাহিন আফ্রিদী
শাহিন শাহ আফ্রিদি

সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। ফাইনাল ম্যাচে লাহোর ৪২ রানে হারিয়েছে মুলতান সুলতান্সকে। এর মাধ্যমে প্রথমবারের মত পিএসএলের শিরোপা জিতলো কালান্দার্স।

এবারের আসরে কালান্দার্সের অধিনায়ক ছিলেন বাঁ-হাতি পেসার ২১ বছর বয়সী শাহিন শাহ আফ্রিদি। মাত্র ২১ বছর বয়সে শিরোপা জেতায় সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে ফ্র্যাঞ্চাইজি লিগে দলকে শিরোপা এনে দিয়ে রেকর্ড বইয়ে সবার উপরে নাম লেখালেন তিনি। এতে ভেঙ্গে গেছে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও ভারতের রোহিত শর্মার রেকর্ড। 

২০১২ সালে ২২ বছর বয়সে বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সকে চ্যাম্পিয়ন করেছিলেন স্মিথ। আর ২০১৩ সালে ২৬ বছর বয়সে মুম্বাই ইন্ডিয়ান্সকে আইপিএলে চ্যাম্পিয়ন করেছিলেন রোাহিত। 

Advertisement

ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান সংগ্রহ করে  লাহোর। ৪৬ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। জবাবে ১৩৮ রানে গুটিয়ে যায় মুলতান। ম্যাচে ৪ ওভারে ৩০ রানে ৩ উইকেট নেন আফ্রিদি। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!