ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ক্রিকেটকে হঠাৎ করেই বিদায় জানালেন পোলার্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৩, ২১ এপ্রিল ২০২২
ক্রিকেটকে হঠাৎ করেই বিদায় জানালেন পোলার্ড
কাইরন পোলার্ড- ফাইল ফটো

আন্তর্জাতিক ক্রিকেটকে হঠাৎ করেই বিদায় জানিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেস অলরাউন্ডার কাইরন পোলার্ড। 

ইনস্টাগ্রামে মঙ্গলবার রাতে এক ভিডিওবার্তায় তিনি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

৩৫ বছর বয়সি ওয়েস্ট ইন্ডিজের এ তারকার ২০০৭ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়। তিনি ১২৩ ওয়ানডে ও ১০১টি টি-২০ খেলেছেন। ২০১২ সালের টি-২০ বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন মিডল ও লোয়ার মিডল অর্ডারে দানবীয় ব্যাটিং করতে পারা এ অলরাউন্ডার।

Advertisement

অবসরের ঘোষণা দিয়ে পোলার্ড বলেন, অনেক ভাবনা-চিন্তা করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। যখন বয়স ছিল ১০ বছর তখন থেকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার স্বপ্ন ছিল। ১৫ বছর দলের প্রতিনিধিত্ব করতে পারায় আমি গর্বিত।

তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও টি-২০ এ ফেরিওয়ালাকে দেখা যাবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগে। বর্তমানে তিনি আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সে খেলছেন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের টি-২০ লিগ সিপিএলও খেলে যাবেন তিনি।

তিনি জাতীয় দলের হয়ে ১২৩ ম্যাচে রান করেছেন দুই হাজার ৭০৬ এবং উইকেট পেয়েছেন ৫৫টি। টি-২০ তিনি রান করেছেন এক হাজার ৫৬৯ রান এবং উইকেট পেয়েছেন ৪২টি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ক্রিকেটার
লিংক সফলভাবে কপি হয়েছে!