ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শিরোপা ধরে রাখার মিশনে বায়ার্নের প্রথম প্রতিপক্ষ ফ্রাঙ্কফুর্ট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৩, ৩ আগস্ট ২০২২
শিরোপা ধরে রাখার মিশনে বায়ার্নের প্রথম প্রতিপক্ষ ফ্রাঙ্কফুর্ট
ফাইল ছবি

ইউরোপা লিগ বিজয়ী আইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী শুক্রবার বুন্দেসলিগার শিরোপা রক্ষার মিশন শুরু করবে বায়ার্ন মিউনিখ। দলটির আশা, সম্প্রতি তারকা স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কিকে হারানোর পরও লিগে নিজেদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হবে তারা।

এই প্রথমবারের মতো সামর্থ্যের দিক থেকে কিছুটা দূর্বল মনে করা হচ্ছে বায়ার্নকে। তারপরও টানা ১১ বারের মতো ঘরোয়া লিগ শিরোপা জয়ের জোড়ালো দাবীদার ক্লাবটি।

আলিয়াঞ্জ অ্যারেনায় দীর্ঘ আট বছরের ক্যারিয়ারে লেভানদোভস্কি সব ধরনের প্রতিযোগিতায় ৩৭৫টি ম্যাচে অংশ নিয়ে ৩৪৪টি গোল করেছেন। এবার তাকে দলের আক্রমনভাগে দেখা যাবে না।

Advertisement

তারপরও গত শনিবার আরবি লিপজিগের বিপক্ষে ৫-৩ গোলের জয় নিয়ে সুপার কাপের শিরোপা লাভ করায় কিছুটা স্বস্তিবোধ করতে পারেন কোচ জুলিয়ান নাগেলসম্যান। ওই ম্যাচে বাভারিয়ানদের হয়ে গোল করেছেন দলের ৫ জন ভিন্ন খেলোয়াড়। 

বায়ার্ন মিউনিখের সিইও অলিভার কান মনে করেন, লিভারপুল থেকে দলে ভেড়ানো সাদিও মানে তাদের আক্রমণের ধার অক্ষুণ্ন রাখতে কার্যকরী ভুমিকা রাখতে পারেন।

দশমবারের মতো সুপার কাপ জয়ের পর কান বলেন, ‘আপনারা দেখেছেন আক্রমণভাগে আমরা কতগুলো সুযোগ সৃষ্টি করেছিলাম। আমাদের ফর্মেশনে কতটা বৈচিত্র ছিল এবং আমরা কতটা বিষ্ময় উপহার দিয়েছি।’

রক্ষণের দূর্বলতাগুলোও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। জুভেন্টাস থেকে দলভুক্ত করা সেন্টার ব্যাক ম্যাথিয়াস ডি লিখটকে দিয়ে রক্ষণভাগের ঘাটতি পূরণ করতে চায় বায়ার্ন। ম্যাচের দ্বিতীয়ার্ধে তিনটি গোল হজম করেছে জার্মান চ্যাম্পিয়নরা। যে কারণে সেখানে কাজ করতে হবে কোচ নাগেলসম্যানের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!