ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জয়ের স্বপ্ন নিয়ে ৮০ রানে অলআউট বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ১২:০৮, ১৭ আগস্ট ২০২২
জয়ের স্বপ্ন নিয়ে ৮০ রানে অলআউট বাংলাদেশ
ছবি: সংগৃহীত

এর আগে চারদিনের দুই ম্যাচ নিষ্প্রাণ ড্র দিয়ে উইন্ডিজ সফর শুরু করে বাংলাদেশ ‘এ’ দল। এবার পঞ্চাশ ওভার ফরম্যাটের লড়াইয়ে শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশ ‘এ’ দলের। তিনটি একদিনের ম্যাচের প্রথমটিতে লজ্জাজনক হার দিয়ে শুরু করলো তারা। 

দুটি ৪ দিনের ও তিনটি ১ দিনের সিরিজ খেলতে বর্তমানে উইন্ডিজ সফর করছে বাংলাদেশ ‘এ’দল। 

Advertisement

সেন্ট লুসিয়ার ড্যারেন সামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের ব্যাটসম্যানদের মুখ থুবড়ে পড়া ম্যাচে স্বাগতিকরা জয় পেয়েছে ৪ উইকেটের ব্যবধানে। 

সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৮০ রান তুলতেই গুটিয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। ৮১ রানের সহজ লক্ষ্য টপকাতে নেমে ১৬০ বল ও ৪ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় উইন্ডিজ।

বাংলাদেশে ‘এ’ দলের হয়ে ওপেন করেন নাঈম শেখ ও সৌম্য সরকার। ইনিংসের প্রথম ওভারেই ফিরেছেন কোনো রান না করে ফেরেন নাঈম। অ্যান্ডারসন ফিলিপের অফ স্টাম্পের বেশ বাইরের বল কাট করতে চেয়ে ক্যাচ দেন দ্বিতীয় স্লিপে। তিন নম্বরে নামা সাইফ হাসানের সঙ্গেও সৌম্যের জুটি টেকেনি বেশিক্ষণ। সাইফ ৫ বলে ৬ রানে শেরমন লুইসের বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। 

১৭ রানে ২ উইকেট হারানো সফরকারীদের পথ দেখাতে পারতেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন। কিন্তু সৌম্য, অ্যান্ডারসন ফিলিপকে পুল খেলতে গিয়ে ক্যাচ দেন ত্যাগনারাইন চন্দরপলের হাতে। ২০ বলে ৩ চারে ১৫ রানেই তাকে থামতে হয়। 

সৌম্য যখন আউট হন, তখন ৩ উইকেটে ৩৫ রান। এরপর ১৫ রানের ব্যবধানে মিঠুন ২০ বলে ১২, মাহমুদুল হাসান জয় ৪ রানে ফেরেন। সুবিধা করতে পারেননি দীর্ঘ ৩ বছর পর জাতীয় দলে ফেরা সাব্বির রহমান। 

যেখানে টাইগারদের মূল জার্সি গায়ে চাপানোর আগে ‘এ’ দলের হয়ে নিজেকে মেলে ধরার সুযোগ, সেখানে ৩ রান করে সাজঘরে ফেরেন এই ডানহাতি। মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম হাসানও রানের খাতা খোলেননি।

৫০ রানেই ৮ উইকেট হারায় সফরকারীরা। শেষদিকে জাকের আলি অনিকের ৪১ বলে ব্যক্তিগত সর্বোচ্চ ২৫ রানে ভর করে ৮০ রানে থামে বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস। ৭ ওভারে ২৫ রান খরচায় ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট জাস্টিন গ্রিভসের।

লক্ষ্য তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে ত্যাগনারাইন চন্দরপল ও জশুয়া ডি সিলভা তুলেন ৩৫ রান। বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয়কে ১৮ বলে ১৭ রানে জশুয়াকে ফিরতি ক্যাচ দিলে ভাঙে জুটি। এরপর শুরু হয় নিয়মিত বিরতিতে উইকেট হারানো। 

চন্দরপল থামেন ৩৯ বলে ৩ চারে ২৩ রান করে। মাঝে অ্যালিক আথানাজে ১৯ রান করে দলকে জয়ের পথে রাখেন। তবে তাকে ফিরতে হয় সৌম্য সরকারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। 

৭০ রানে ৬ উইকেট হারানোর পর অবশ্য শঙ্কা দূরে ঠেলে জয় নিশ্চিত করে বল হাতে আগুন ঝরানো জাস্টিন গ্রিভস ১১ বলে ৬ ও ব্রায়ান চার্লসের ১৯ বলে ৩ রানে অপরাজিত থেকে দলকে ৪ উইকেটের ৪ পাইয়ে মাঠ ছাড়েন।

সিরিজে ফিরতে হাতে রয়েছে আরো দুই ম্যাচ। এখন সেই ম্যাচগুলো জয় দিয়ে রাঙাতে চায় এ দলের টাইগাররা।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!