ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আফগানদের কাছের বাংলাদেশ এ দলের হার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩২, ৮ জুলাই ২০১৯
আফগানদের কাছের বাংলাদেশ এ দলের হার
ছবি : সংগৃহীত

আফগানিস্তান ‘এ’ দলের কাছে হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। খুলনায় অনুষ্ঠিত প্রথম চারদিনের ম্যাচে আফগানদের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ফলে সফরকারীরা দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল।

দ্বিতীয় ইনিংসে ব্যটিংয়ের নেমে শুরুটা ভালো করতে পারেনি আফগানরা। প্রথম ওভারেই উদ্বোধনী ব্যাটসম্যান উসমান গনিকে হারায় তারা। পেসার সালাউদ্দিন শাকিলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন উসমান।

আরেক ওপেনার ইব্রাহিম জরদান ওয়ান ডাউনে নামা বহির শাহকে ৪০রানের জুটি গড়েন। এই জুটিও ভাঙ্গেন শাকিল। ব্যক্তিগত ২০ রানের মাথায় বহিরকে এনামুলের ক্যাচে পরিণত করেন এই পেসার। দলীয় ৭১ রানে তৃই কাছে আফগানরা।

Advertisement

ইব্রাহিম জাদরান ও নাসির জামালের ১০২ রানের দুর্দান্ত এক জুটিই আফগানদের জয় এনে দেয়। ৬ চারে ৭৬ রান নিয়ে ইব্রাহিম এবং ৭ চারে ৫৯ রানে অপরাজিত থাকেন আফগান অধিনায়ক নাসিম।

দুই ইনিংস মিলিয়ে আফগান লেগস্পিনার কায়েস আহমেদ নেন ১০ উইকেট। যার ফলে ম্যাচ সেরার পুরস্কারটাও উঠে তার হাতে।

প্রথম দিনে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন বাংলাদেশ এ দল। দল ব্যাটিং বিপর্যয়ের পড়লেও এনামুলের সেঞ্চুরি (১২১) ও আফিফ হোসেইনের ফিফটিতে (৫০) প্রথম ইনিংসে ২৫৩ রান তুলতে সক্ষম হয় টাইগাররা।

কায়েস আহমেদের ৪৬ রান ও আফসার জাজাইয়ের ৪৫ রানের দৃঢ়তায় প্রথম ইনিংসে ২৫৭ রান তোলে আফগানরা। বাংলাদেশের পক্ষে সমান তিনটি করে উইকেট নেন সাঞ্জামুল ইসলাম, কামরুল হাসান রাব্বি ও তানবীর হায়দার। টাইগারদের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪১ রান করেন আফিফ হোসেইন।

ডেইলি বাংলাদেশ/আরএস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!