ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আরচ্যারীতে তিন পদকেই তুষ্ট বাংলাদেশ

ইসলামিক সলিডারিটি গেমস
ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ১৬:৪২, ১৮ আগস্ট ২০২২
আরচ্যারীতে তিন পদকেই তুষ্ট বাংলাদেশ
ছবি: সংগৃহীত

তুরষ্কের কোনিয়াতে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের আরেকটি পদকের সম্ভাবনা হাত ছাড়া হলো। ফলে ইসলামিক সলিডারিটি গেমস থেকে আরেকটি পদক থেকে বঞ্চিত হলো  বাংলাদেশ। 

কম্পাউন্ড নারী একক ইভেন্টে রোকসানা আক্তার তুরস্কের আরচ্যার সুজের বেরার কাছে ১৩৬-১৩৩ পয়েন্টে হারেন।

Advertisement

বৃহস্পতিবার আরচ্যারিতে ১২ টি পদকের নিষ্পত্তি হবে। এর মধ্যে আরচ্যারির লড়াইয়ে ছিল বাংলাদেশ। দিনের প্রথম খেলাই ছিল রোকসানার। বাংলাদেশের আর কোনো আরচ্যারের খেলা না থাকলেও সবাই আজ রোকসানাকে সমর্থন দিতে এসেছিলেন। 

বাংলাদেশের রোকসানা প্রথম সেটে পিছিয়ে পড়েন। প্রথম সেটে ৩০ স্কোরের মধ্যে তিনি করেন ২৪ আর তুরস্কের আরচ্যার ২৭। পরের চার সেট দুই জনই সমান ২৮, ২৭, ২৫ ও ২৯ করে স্কোর করেন। ফলে প্রথম সেটের তিন পয়েন্ট ব্যবধানই ম্যাচের ফলাফল গড়ে দেয়। 

বাংলাদেশ ইসলামিক সলিডারিটি গেমসে আরচ্যারি থেকে তিনটি পদক পেয়েছে। তিনটিই দলগত ইভেন্টে। ব্যক্তিগত ইভেন্টে একমাত্র পদকের লড়াইয়ে ছিলেন রোকসানা। শেষমেশ তিনিও ব্যর্থ হয়ে গেলেন। 

বাংলাদেশের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক বলেন, দলগত ইভেন্টে আমরা পদক জিতেছি কিন্তু ব্যক্তিগত ইভেন্টে খারাপ করেছি। এটা দুঃখজনক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!