ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আত্মজীবনী নিয়ে আসছেন ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩০, ১১ সেপ্টেম্বর ২০২২
আত্মজীবনী নিয়ে আসছেন ওয়াসিম আকরাম
ওয়াসিম আকরাম

সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্বের অনেক নামীদামী বিখ্যাত ব্যক্তি নিজের জীবন কাহিনী নিয়ে লিখেছেন বই। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

এর আগে বিশ্বের অনেক ক্রিকেটারকেই নিজের আত্মজীবনী প্রকাশ করতে দেখা গেছে। আবার অনেকের জীবন নিয়ে তৈরী হয়েছে সিনেমাও। তবে সিনেমা নয়, সুলতান অব সুইং-খ্যাত এই পেসার প্রকাশ করতে যাচ্ছেন বই।

ক্রিকেট থেকে অবসরের পর ওয়াসিম আকরাম কখনো কোচিংয়ের দায়িত্ব সামলেছেন। আবার কখনো পালন করেছেন ধারাভাষ্যকারের দায়িত্ব। নিদিষ্ট কোন কিছুতেই থিতু হতে দেখা যায়নি এই পেসারকে। তবে তাকে সবসময় ক্রিকেটের মানুষ হিসেবেই দেখা গেছে।

Advertisement

শনিবার নিজের ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে ওয়াসিম আকরাম জানান, ভক্তদের জন্য নিজের আত্মজীবনীমূলক বই লিখতে যাচ্ছেন তিনি। যেখানে জানা যাবে সত্য অনেক ঘটনা এবং ওয়াসিমের বিভিন্ন গল্প।

সেই পোস্টে ওয়াসিম আকরাম লেখেন, অবশেষে আপনারা সত্যটা এবং আমার গল্প জানবেন। বিস্তারিত দ্রুতই জানানো হবে, সঙ্গেই থাকুন।

আত্মজীবনীমূলক বই যখন ক্রিকেটাররা প্রকাশ করেন, তখন তার ক্যারিয়ারের নানা খুঁটিনাটি অজানা তথ্যও প্রকাশিত হয় ভক্তদের কাছে। দেখা যাক ওয়াসিমের বইয়ে নতুন কি চমক থাকে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!