ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

নতুন মাইলফলক স্পর্শ করলেন রুট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫৩, ৩ জুন ২০২৩
নতুন মাইলফলক স্পর্শ করলেন রুট
ছবি- সংগৃহীত

ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার জো রুট। ক্যারিয়ারের শুরু থেকেই ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার নতুন মাইলফলক স্পর্শ করলেন এ ডানহাতি ব্যাটার।

লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে লড়ছে ইংল্যান্ড। এ ম্যাচের প্রথম ইনিংসে অর্ধ শতক তুলে নেন রুট। অবশ্য ফিফটির ইনিংস লম্বা করতে পারেননি। অ্যান্ডি ম্যাকব্রিনের বলে আউট হওয়ার আগে ৫৯ বলে ৫৬ রান করেন তিনি। 

এই ইনিংসের মধ্য দিয়ে ক্রিকেট ক্যারিয়ারের ১৩০তম টেস্টে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রুট। যা ক্রিকেট বিশ্বে ১১তম ও ইংলিশদের জার্সিতে দ্বিতীয় ব্যাটার হিসেবে এ কীর্তি গড়েছেন তিনি। 

রুটের আগে ইংল্যান্ডের হয়ে টেস্টে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন দেশটির সাবেক অধিনায়ক অ্যালিষ্টার কুক। ১৬১ টেস্টে ১২ হাজার ৪৭২ রান করেছেন কুক।

কুক ও রুট ছাড়া টেস্টে অন্তত ১১ হাজার রান আছে ভারতের শচীন টেন্ডুলকার (১৫৯২১), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৩৩৭৮), দক্ষিণ আফ্রিকার জক ক্যালিস (১৩২৮৯), ভারতের রাহুল দ্রাবিড় (১৩২৮৮), শ্রীলংকার কুমার সাঙ্গাকারা (১২৪০০), উইন্ডিজের ব্রায়ান লারা (১১৯৫৩)- শিবনারায়ান চন্দরপল (১১৮৬৭), শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে (১১৮১৪) এবং অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার (১১১৭৪)।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!