ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে যা বললেন জামাল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৯, ১৬ জুন ২০২৩
সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে যা বললেন জামাল
ছবি- সংগৃহীত

বৃহস্পতিবার নমপেনে কম্বোডিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছেন জামাল ভূঁইয়ারা। এবার ভারতে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলতে চান বাংলাদেশের অধিনায়ক।

সাফ চ্যাম্পিয়নশিপের আগে নিজেদের ঝালিয়ে নিতেই কম্বোডিয়া গিয়েছিলেন জামাল ভূঁইয়ারা। সেখানে একটি স্থানীয় ক্লাবের সঙ্গে জয়ের পর কম্বোডিয়াকেও হারিয়ে দিয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। 

কম্বোডিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগের আগে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছিলেন, তারা কম্বোডিয়ায় ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান। সে লক্ষ্য পূরণ হয়েছে।

Advertisement

কম্বোডিয়াতে চারদিনের ব্যবধানে দুটি জয়ের তৃপ্তি নিয়েই শুক্রবার বিকেলে সেখান থেকে ভারতের ব্যাঙ্গালুরুর পথে উড়াল দিয়েছেন জামাল ভূঁইয়ারা।

কম্বোডিয়া থেকে ভারতের ব্যাঙ্গালুরুতে রওনা হন জামাল ভূঁইয়ারা

সাফে লক্ষ্য কী? কম্বোডিয়া থেকে ব্যাঙ্গালুরুর বিমানে চড়ার আগে এমন এক প্রশ্নের জবাবে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আমরা তো চাই চ্যাম্পিয়নশিপ। কিন্তু আমাদের প্রথম টার্গেট হচ্ছে লেবানন। আমরা যদি এ ম্যাচ থেকে এক বা তিন পয়েন্ট নিতে পারি, তাহলে ভালো। আমাদের ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে। তবে এটা ঠিক যে, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়নশিপ।’

কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে বাংলাদেশ চারদিন আগে সেখানে গিয়েছিল। সাফ চ্যাম্পিয়নশিপে ম্যাচের ৫ দিন আগে দল যাচ্ছে ব্যাঙ্গালুরুতে। 

এই আগে যাওয়াকে ইতিবাচক মনে করছেন অধিনায়ক, ‘তিন-চার দিন আগে গেলে ভালো। পরিস্থিতি সামলে নেয়া যায়। নতুন পরিবেশ, নতুন কন্ডিশন, নতুন খাবার। সবকিছু মিলিয়ে এটা ভালো দলের জন্য।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!