বৃহস্পতিবার বাংলাদেশের সাফ শুরু
সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসরের পর্দা উঠল আজ। ভারতের মাটিতে বসেছে এবারের আসর। মূল আসর বুধবার শুরু হলেও বাংলাদেশের আসর শুরু হবে আগামীকাল। শুরুতেই লাল-সবুজের প্রতিপক্ষ শক্তিশালী প্রতিপক্ষ লেবানন। বৃহস্পতিবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। একই ভেন্যু রাতটায় মালদ্বীপের মুখোমুখি হবে ভুটান।
অতীত পরিসংখ্যা ঘাটলে দেখা যাবে বাংলাদেশের চেয়ে অনেকে এগিয়ে লেবানন। ফিফার র্যাংকিংয়ে লেবানন রয়েছে ৯৯ অন্যদিকে বাংলাদেশ রয়েছে ১৯২। ৯৩ ধাপ এগিয়ে থাকা দেশটির বিপক্ষে লক্ষ্য সম্পর্কে বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবেরেরা বলেন , ‘আমরা কথা দিচ্ছি, শতভাগ দিয়ে ম্যাচে খেলার চেষ্টা করবো। তবে শেষ পর্যন্ত কী হবে এ সবকিছু নির্ভর করছে নিজেদের ওপর। অবশ্যই আমরাও শক্তিশালী। মাঠে যাবো তিন পয়েন্টের লক্ষ্যে। সেটা যদি না হয়, আমরা কমপক্ষে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই।’
ঘাসের মাঠ নিয়ে খেলা নিয়ে বাংলাদেশের এই কোচ বলেন, ‘আমাদের টার্ফে অনুশীলন করতে হয়েছে। বিকল্প ছিল না। তবে লেবাননের বিপক্ষে ম্যাচ খেলবো যেখানে, সেটা ঘাসের মাঠ। টার্ফের চেয়ে অনেক গতিময় হবে।’
কোচের সঙ্গে সুর মিলিয়ে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। কাল সেই প্রস্তুতির ফাইনাল পরীক্ষা। যাতে পাস করতে চাই। অবশ্যই আমরা জিততে চাই। তবে এক পয়েন্ট নিতে পারলেও খুশি হবো।’
.png)
তিনি যোগ করেন, ‘ওরা (লেবানন) র্যাংকিংয়ে ৯৩ ধাপ এগিয়ে। আমরা তো চাইবোই তিন পয়েন্ট। তবে এটাও বুঝি কাজটা কঠিন হবে। লেবানন অনেক শক্তিশালী দল।’