[ খেলা ]
ফিরলেন রোমান, গড়লেন দিয়ার সঙ্গে জুটি
ছবি: ফেডারেশন
বাংলাদেশের আরচ্যারিতে সবচেয়ে বড় বিজ্ঞাপনের নাম আরচ্যার রোমান সানা। দেশের অন্যতম সেরা এই অ্যাথলেট বাংলাদেশের জন্য একাধিক সাফল্য বয়ে আনার পাশাপাশি বিশ্ব দরবারে লাল-সবুজের ঝান্ডা উড়িয়েছেন অনেকবার। কিন্তু হঠাৎ করে তার জীবনে নেমে আসে অন্ধকার। শৃঙ্খলাজনিত কারণে গতবছর নিষিদ্ধ হয়েছিলেন তিনি। যার কারণে নিজের প্রিয় খেলাটিকেও ছেড়ে দিতে হয়েছিল তাকে। দেখেছেন মুদ্রার এপিঠ-ওপিঠ। তবে সবশেষ শর্তসাপেক্ষে আরচ্যারিতে ফিরেছেন দেশের আরচ্যারির এই ‘পোস্টারবয়’। আর্ন্তজাতিক ইভেন্টে খেলতে না পারলেও ঘরোয়া ইভেন্টে যোগ দিয়েছেন রোমান।
নিষেধাজ্ঞা কাটিয়ে ১৪ তম জাতীয় আরচ্যারি চ্যাম্পিয়নশিপ মিশ্র ইভেন্টে জুটি গড়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। শুক্রবার টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে রিকার্ভ মিশ্র বিভাগে ১৩০১ স্কোর গড়ে প্রথম হয়েছেন দেশ সেরা দুই আরচ্যার।
শনিবার (২৪ জুন) রয়েছে এলিমিনেশন রাউন্ডের পর পদকের লড়াই। সেখানে খেলবেন দিয়া-রোমান জুটি। চলমান আরচ্যারিতে ইতোমধ্যে দুটি স্বর্ণ জিতেছেন আরচ্যার দিয়া সিদ্দিকী। রিকার্ভ ব্যক্তিগতের পাশাপাশি দলীয় ইভেন্টেও জিতেছেন তিনি। আগামীকাল মিশ্র বিভাগে জিতলেই পাবেন ত্রিমুকুট।
.png)
অন্যদিকে রোমান সানা শ্রেষ্ঠত্বের জন্য লড়ছেন। আজ ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে ৬৬৫ স্কোর করে দ্বিতীয় হয়ে আছেন। তবে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের র্যাংকিংয়ে রোমানের অবস্থান তৃতীয়। আগামীকাল দুই ইভেন্টে তিনি পদকের জন্য লড়বেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বাংলাদেশ আরচ্যারী দল
লিংক সফলভাবে কপি হয়েছে!