আজ শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে খেলা শেষে জানা গেল দেশের আরচ্যারি বড় দুই বিজ্ঞাপন রোমান সানা ও দিয়া সিদ্দিকী বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। তাই খেলা শেষে মিষ্টি বিতরণের সময় অন্যান্য আরচ্যাররা বলে উঠল ‘ভাই-ভাবীর মিষ্টি।’ ডেইলি বাংলাদেশকে বিবাহের বিষয়টি নিশ্চিত করেছেন দুইজনেই।
বিয়ের বিষয়ে জানতে চাইলে দিয়া সিদ্দিকী বলেন, আমি সিঙ্গাপুর থেকে আসার পর দুই পরিবারের সন্মতি বিয়ে ঠিক করা হয়েছে। সব ঠিক থাকলে আগামী ৫ জুলাই বিয়ে করব ইনশাআল্লাহ।’
.png)
পারিবারিক ভাবে বিয়ের কথা বললে দুইজনে মন দেয়া-নেয়া বেশ কিছু বছর আগেই। তবে বিয়ের আগ পর্যন্ত রোমানকে ‘রোমান ভাই কিংবা ভাইয়া’ বলে সম্বোধন করে আসছিলেন দিয়া। এই প্রতিবেদকে মুচকি হেসে দিয়া জানালেন , ‘ভাইয়া ভাইয়া থেকে কখন কখন যে ছাইয়া ছাইয়া হয়ে গেল জানি না।’
_1687618514.jpg)
দিয়ার বাড়ি নীলফামারীতে। আর রোমানের বাড়ি খুলনাতে। ৫ জুলাই অনুষ্ঠান শেষে ৮ জুলাই রোমান সানার বাড়িতে অনুষ্ঠান হবে। রোমান ও দিয়া দুই জনই দুই জনের বাড়িতে আরচ্যারি এবং ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গের দাওয়াত দিয়েছেন ও দোয়া চেয়েছেন, 'আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুখী হতে পারি।'
এবারের জাতীয় আরচ্যারি চ্যাম্পিয়নশিপে শুরুতে ভালো করতে না পারলেও শেষ দিনে ছেলেদের একক রিকার্ভ ইভেন্টে স্বর্ণ জিতেছেন রোমান সানা। অন্যদিকে আরচ্যারিতে ইতোমধ্যে দুটি স্বর্ণ জিতেছেন আরচ্যার দিয়া সিদ্দিকী। রিকার্ভ ব্যক্তিগতের পাশাপাশি দলীয় ইভেন্টেও জিতেছেন তিনি। মিশ্র বিভাগে জিতলেই পেতেন ত্রিমুকুট স্বর্ণ। সেটি হয়নি। তবে দুটি স্বর্ণ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে।