নিক পোথাসের দাবি, আগামী এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতিতে আফগান সিরিজ বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
শনিবার অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পোথাস বলেন, ‘মূল লক্ষ্য অবশ্যই বিশ্বকাপ ও এশিয়া কাপ। আফগানিস্তান সিরিজের চেয়ে ভালো কোনো প্রস্তুতি আমরা আর চাইতে পারতাম না। তারা খুবই, খুবই ভালো ওয়ানডে দল।’
.png)
ওয়ানডে সংস্করণেও আফগানদের বিপক্ষেও জয় চান এই কোচ। তবে টাইগারদের ওপর কোনো চাপ দিতে রাজি নন তিনি। তার মতে, টাইগারদের বেশি চাপে রাখে গণমাধ্যম ও সমর্থকরা।
নিক বলেন, ‘তারা ভীষণ কঠিন প্রতিপক্ষ। তবে চাপের কথা যদি বলে, সেটা কেবলমাত্র… একটি দিক থেকেই আসে। সংবাদমাধ্যম ও সমর্থকদের কাছ থেকে আসে চাপ, আমাদের দিক থেকে নয়। এটা তাই আপনাদের ওপর, কতটা চাপ আপনারা দিতে চান।’