ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
সাফ চ্যাম্পিয়নশিপ

মালদ্বীপের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৮, ২৫ জুন ২০২৩
মালদ্বীপের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
ছবি: বাফুফে

এবারের সাফের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের জন্য। প্রথম ম্যাচে শক্তিশালী লেবাননের কাছে ২-০ গোলে হেরে আসর শুরু করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সাফে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে নামছে বাংলাদেশ দল। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু গবে বিকেল ৪টায়।  

একটি ম্যাচের ফলই গ্রুপের হিসেব-নিকেশ বদলে দিতে পারে। ম্যাচ জিতে যেমন নিশ্চিন্তে নেই লেবানন-মালদ্বীপ, তেমন হেরে শুরু করেও টুর্নামেন্টকে বিদায় বলছে না বাংলাদেশ-ভুটান। তবে এটা ঠিক-এই গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার হিসেবটা রোববারই অনেকটা নির্ধারণ হয়ে যাবে।

Advertisement

বাংলাদেশ যদি এ ম্যাচ জেতে তাহলে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ভালোভাবেই টিকে থাকবে। আর বাংলাদেশ যদি হেরে যায় এবং রাতের ম্যাচে লেবানন জেতে ভুটানের বিপক্ষে তাহলে গ্রুপের হিসেব চূড়ান্ত হয়ে যাবে। বাংলাদেশ ও ভুটানকে বিদায় করে দিয়ে শেষ করে জায়গা করে নেবে লেবানন ও মালদ্বীপ।

বাংলাদেশ যদি হেরে যায়, তাহলে রাতের ম্যাচে লেবানন হারলে কিঞ্চিত একটা সম্ভাবনা টিকে থাকবে কাগজ-কলমে। তবে বাস্তবে সে সমীকরণ মেলার সম্ভাবনা খুবই কম। মালদ্বীপের বিপক্ষে ম্যাচ ড্র হলে শেষ ম্যাচে ভুটানকে হারালে বাংলাদেশের সম্ভাবনা টিকে থাকবে।

এ ম্যাচে শুরু একাদশের দুই পরির্বতন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। গত ম্যাচে খেলা ফরোয়ার্ড সুমন রেজা ও মজিবুর রহমান জনিকে এ ম্যাচে রাখেনি কোচ। তাদের স্থানে রাকিব হোসেন ও মোহাম্মদ হৃদয়কে নিয়ে ছক কসছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। 

বাংলাদেশের একাদশ:

আনিসুর রহমান জিকো (গোলরক্ষক ),  ডিফেন্ডার- বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, ইসা ফয়সাল, তারিক কাজী।  মিডফিল্ডার- সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা,  জামাল ভূঁইয়া। ফরোয়ার্ড- ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, মোহাম্মদ হৃদয়। 
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!