ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১২, ১৫ জুলাই ২০২৩
বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন মেসি
ছবি- সংগৃহীত

ইউরোপ অধ্যায় শেষে আমেরিকার মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিতে পাড়ি দিয়েছেন লিওনেল মেসি। রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করে নেবে ক্লাবটি। তবে তার আগেই বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন আর্জেন্টাইন এ অধিনায়ক।

ইন্টার মিয়ামির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি ও অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য পরিবারকে নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মেসি। দেশটির ফ্লোরিডায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। নতুন অধ্যায় শুরুর আগেই বাজে অভিজ্ঞতার সম্মুখীন হলেন এলএমটেন।

শনিবার ভোরে ফ্লোরিডার এক ট্রাফিক সিগন্যালের কাছে ঘটে এমন ঘটনা। সিগন্যালে লাল বাতি জ্বলছিল। তবু মেসির গাড়ি সেই সংকেত না মেনে সামনে এগিয়ে যায়। এরপর পুলিশের গাড়ি সঙ্গে সঙ্গে ধরে ফেলে লিওর গাড়ি। 

Advertisement

অবশ্য সিগন্যাল অমান্য করলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। অন্য গাড়িগুলো সতর্ক হয়ে তাদের গতি কমিয়ে দেয়। এফসিবি আলবিসেলেস্তে তাদের টুইটার অ্যাকাউন্টে এই ভিডিও পোস্ট করে। তবে গাড়ি মেসি নিজে চালাচ্ছিলেন না অন্য কেউ, তা এখনো জানা যায়নি। 

বুধবার (১২ জুলাই) মিয়ামিতে পৌঁছেছেন মেসি। এরপর ফ্লোরিডার ফোর্ট লডারডেলের এক সুপার মার্কেটে কেনাকাটা করতে দেখা গেছে তাকে। সেখানে পরিবার নিয়েই তিনি কেনাকাটা করতে যান। এরপের ভক্তদের সঙ্গে ছবিও তোলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলার। 

এরই মধ্যে ইন্টার মিয়ামির সঙ্গে মেসির আনুষ্ঠানিক চুক্তির কাজও প্রায় হয়ে গেছে। সোমবার আর্জেন্টাইন তারকা ফুটবলারকে সবার সঙ্গে পরিচয় করানো হবে। সেদিন ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ‘মেজর আনভেইলিং ইভেন্ট’ নামের এক আয়োজন করেছে মিয়ামি। পরিচয় পর্বের দিন বিনোদন, মাঠে বক্তব্য দেওয়ার ব্যবস্থার সঙ্গে আরও কিছু অনুষ্ঠানসূচি রেখেছে ক্লাবটি। 

শুধু মেসিই নন, তার সঙ্গে মিয়ামিতে নতুন আসা খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেবে এমএলএসের ক্লাবটি। আর এমএলএসে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের অভিষেক হওয়ার কথা ২১ জুলাই। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মিয়ামির প্রতিপক্ষ ক্রুজ আজুল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!