ধ্বংসস্তুপ থেকে উইন্ডিজকে হারালো ভারত
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে উইন্ডিজকে হারিয়েছে ভারত। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল রোহিত শর্মার দল।
বৃহস্পতিবার উইন্ডিজের বার্বাডোজের কেনসিংটন ওভালে স্বাগতিকদের মুখোমুখি হয় ভারত। যেখানে ২৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা। তবে রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার ব্যাটে ধ্বংসস্তুপ থেকে জয়ের বন্দরে পৌঁছে যায় রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।
এদিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ৫ উইকেট হারায় ভারত। অল্প রানের লক্ষ্য হওয়ায় রোহিত শর্মা, বিরাট কোহলিদের শুরুতে নামাতে চায়নি ভারত। তরুণদের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু ১১৫ রান তুলতে গিয়েও পরে নামতে হয়েছে রোহিতকে। শেষ পর্যন্ত অবশ্য ১৬৩ বল হাতে রেখে জিতেছে সফরকারীরা।
.png)
এদিন সাত নম্বরে ব্যাটিং করতে নামেন রোহিত শর্মা। এরপর আর উইকেট হারায়নি ভারত। যদি আরো একটা উইকেট নিতে পারতেন ক্যারিবীয়ান বোলাররা তাহলে হয়তোবা আটে দেখা যেত বিরাট কোহলিকে।
এর আগে টস জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান রোহিত। ভারতের পেসাররা ভালো শুরু এনে দেন দলকে। ৪৫ রানের মধ্যে উইন্ডিজের প্রথম তিন ব্যাটসম্যানকে ফেরান হার্দিক পান্ডিয়া, অভিষিক্ত মুকেশ কুমার ও শার্দুল ঠাকুর।
এরপর যা করার, তা করেন ভারতের দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। দুজন মিলে নিয়েছেন ৭ উইকেট। জাদেজা ৬ ওভারে ৩৭ রানে নিয়েছেন ৩ উইকেট। আর কুলদীপ ৪ উইকেট নিতে ৩ ওভারে দিয়েছেন ৬ রান।
উইন্ডিজ তাদের শেষ ৬ উইকেট হারিয়েছে মাত্র ২৬ রানে। শেষ পর্যন্ত ২৩ ওভারে তারা তুলতে পেরেছে ১১৪ রান।
এই লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানে শুভমান গিলের উইকেট হারায় ভারত। ৫৪ রানে ফিরে যান সূর্যকুমার যাদবও। শুধু তা–ই নয়, এরপর একে একে ফেরেন পান্ডিয়া, ঈশান কিষান ও শার্দুল। শেষ পর্যন্ত ব্যাট হাতে নামতেই হয়েছে রোহিতকে। আর কোনো উইকেট পড়তে না দিয়ে জাদেজাকে নিয়ে ম্যাচ শেষ করে এসেছেন তিনি।