ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আবারো নতুন রেকর্ড গড়লেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৭, ৪ আগস্ট ২০২৩
আবারো নতুন রেকর্ড গড়লেন রোনালদো
ছবি: সংগৃহীত

আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপে গ্রুপের শেষ ম্যাচে মাঠে নেমেছিল সৌদি আরবের ক্লাব আল নাসর। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল মিশরের ক্লাব জামালেক। ম্যাচে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর একমাত্র গোলে হার এড়ায় দলটি। এমন ম্যাচে আবারো রেকর্ড গড়েন সিআরসেভেন।  এ গোলে ডান পা ছাড়াই তার ক্যারিয়ারে গোলের সংখ্যা এখন ৩০০। রোনালদোর এ গোলগুলো এসেছে মূলত হেড, বাম পা ও অন্যান্য  অংশ মিলিয়ে।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের জার্সিতে রোনালদোর গোল সংখ্যা ১৬টি। আর সব দিক থেকে পেশাদার ক্যারিয়ারে তার গোলের সংখ্যা ৮৪০টি।

Advertisement

চলতি মৌসুমে শুরু দিকে সেভাবে জ্বলে উঠতে পারেননি রোনালদো। প্রথম কয়েকটি ম্যাচে গোল ছিল না তার। তবে রোনালদো যে পারেন, সেটাই বুঝিয়ে দিলেন শেষ দুই ম্যাচে। সর্বশেষ দুটি ম্যাচে গোল করেছেন পর্তুগিজ বস। যার কারণে চলতি মৌসুমে তার গোল সংখ্যা দাঁড়াল তিনে।  
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!