এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪১ ওভারে দুই উইকেটে ২৪২ রান।
পুনেতে আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম লাথাম। প্রোটিয়াদের হয়ে ইনিংস উদ্বোধনে নেমেছেন কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমা। শুরু থেকেই দেখে খেলতে থাকেন দুজন।
.png)
ইনিংসের নবম ওভারে এসে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ট্রেন্ট বোল্টের বলে স্লিপে ধরা পড়েন বাভুমা। ২৪ রানে আউট হয়েছেন তিনি।
এরপর উইকেটে আসেন রাসি ফন ডার ডুসেন। তার সঙ্গে বড় জুটি গড়ে তুলেন ডি কক। সেই সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের ৩১তম হাফ সেঞ্চুরি করেন কক। এরপর অর্ধ শতকের দেখা পান ডুসেনও।
পরে অর্ধ শতকের ইনিংস লম্বা করে চলমান বিশ্বকাপের চতুর্থ সেঞ্চুরিটি তুলে নেন ডি কক। ম্যাচের ৩৬তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে শতক পূরণ করেন তিনি। দ্বিতীয় উইকেটে এ জুটির ব্যাট থেকে এসেছে ২০০ রান।
সেঞ্চুরির পর অবশ্য সাজঘরে ফিরতে হয়েছে ডি কককে। টিম সাউদির বলে গ্লেন ফিলিপসের তালুবন্দী হয়েছেন এ ব্যাটার। আউট হওয়ার আগে ১১৪ রান করেন তিনি।
তার বিদায়ে ক্রিজে আসেন ডেভিড মিলার। এরপরই নিশামকে বাউন্ডারি হাঁকিয়ে ব্যক্তিগত শতক তুলে নেন রাসি ফন ডার ডুসেন।
এখন ফন ডার ডুসেন ১০১ ও মিলার ৪ রানে অপরাজিত আছেন।