ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আজ রাতেই ঢাকায় পা রাখবেন টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৫, ১১ নভেম্বর ২০২৩
আজ রাতেই ঢাকায় পা রাখবেন টাইগাররা
ছবি: সংগৃহীত

অনেক আশা নিয়ে এবারের বিশ্বকাপ সফরে উড়াল দিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। গৌহাটির প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে কলকাতা, মুম্বাই কিংবা পুনে সবখানেই হতাশ হতে হয়েছে টাইগারদের। 

ব্যর্থতার এই মিশনে এরইমাঝে কেটে গেছে মাসের ও বেশি সময়। এবার ঘরে ফেরার সময় হয়েছে টাইগারদের। আজ (শনিবার) পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনো লড়ছে বাংলাদেশ দল। আর এই ম্যাচ দিয়েই শেষ হচ্ছে টাইগারদের বিশ্বকাপ যাত্রা।

আর ম্যাচ শেষ করেই রাতে ঢাকার বিমান ধরবে বাংলাদেশ দল। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে আজ দিবাগত রাত ১টার ফ্লাইটে পুনে থেকে দেশের পথে রওনা হবে বাংলাদেশ দল। ধারণা করা হচ্ছে বিদেশি কোচরা আসবেন না দলের সাথে। যাবেন যার যার নিজ দেশে। 

Advertisement

এদের মধ্যে দক্ষিণ আফ্রিকান কোচ অ্যালান ডোনাল্ডের বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে। থাকছেন না পারফর্ম্যান্স অ্যানালিসিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন। নিজ দেশেই থেকে যাবেন তিনি। ডোনাল্ড উড়াল দেবেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকায়। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!