শুক্রবার চার জাতীয় ক্রিকেট আসরে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের যুবারা। যেখানে ইংল্যান্ডের দেওয়া ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯৭ রানে গুটিয়ে গেছে টিম টাইগার্স। এতে ৬৮ রানের বড় ব্যবধানে হেরেছে আহরার আমিনের দল।
এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬৫ রানে তিন উইকেট হারায় ইংল্যান্ডের যুবারা। এরপর চতুর্থ উইকেটে হামজা শেখের সঙ্গে শতরানের জুটি গড়েন লুস বেনকেনস্টেইন। তাদের ১১৪ রানের জুটিতে ২৯ ওভারে ৪ উইকেটে ১৭৯ রান হয়ে যায় ইংল্যান্ডের রান।
.png)
হামজাকে ফিরিয়ে জুটিটা ভাঙেন মাহফুজুর রহমান। দলীয় স্কোর দুই শ ছোঁয়ার পর ফেরেন বেনকেনস্টেইন। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন তিনিই। বেনকেনস্টেইন আউটের পর আর ৬১ রান যোগ করে অলআউট হয়েছে ইংল্যান্ডের যুবারা। এতে ইংলিশদের ইনিংস থামে ২৬৫ রানে।
২৬৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকে নিয়মিতি বিরতিতে উইকেট হারিয়ে কক্ষচ্যূত হয়ে পড়ে টাইগার যুবারা। লক্ষ্য তাড়ায় দলীয় স্কোর একশ পেরোনোর আগেই পঞ্চম উইকেট হারায় তারা।
পরের দিকের ব্যাটাররাও ভালো অবদান রাখতে না পারায় দুইশর আগেই অলআউট হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ম্যাচটিতে দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেছেন আরিফুল ইসলাম।