ঘরের মাঠে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় বলবেন এই উদ্বোধনী ব্যাটার।
অবসর নেওয়ার ঘোষণা দিয়ে এক বিবৃতিতে এলগার বলেন, ‘ক্রিকেট খেলা সব সময়ই আমার স্বপ্ন ছিল, দেশকে প্রতিনিধিত্ব করার চেয়ে বড় কিছু নেই। আন্তর্জাতিক অঙ্গনে আমি ১২ বছর ধরে সেটি করতে পারবো কখনো ভাবিনি। দুর্দান্ত এক সফর ছিল, যার অংশ হতে পেরে আমি ভাগ্যবান।’
.png)
প্রিয় ভেন্যুতে ক্যারিয়ারের শেষটা উপভোগ করতে চান এলগার, ‘আপাতত নিজের শেষটা উপভোগ করতে চাই। সব কিছুরই শেষ আছে। কেপটাউন টেস্টই আমার শেষ, যেটি বিশ্বে আমার সবচেয়ে প্রিয় ভেন্যু। এখানে আমি নিউজিল্যান্ডের বিপক্ষে আমার প্রথম রান করেছিলাম। আশা করি শেষটিও করব।’
এদিকে এলগারের বিদায়ে প্রোটিয়াদের প্রধান নির্বাহী ফোলেতস্কি মোসেকি বলেন, ‘আমরা ডিনকে তার কাজের জন্য ধন্যবাদ দিতে চাই। সে সম্মানের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করেছে, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সত্যিকারের দূত ছিল।’
১২ বছরের ক্রিকেট ক্যারিয়ারে মোট ৮৪টি টেস্ট খেলেছেন ডিন এলগার। যেখানে ৩৭.২৮ গড়ে ৫ হাজার ১৪৬ রান করেছেন তিনি। তার ঝুলিতে আছে ১৩টি শতক ও ২৩টি অর্ধশতক।
এছাড়া ২০২১ সালের মে থেকে ২০২৩ সালের জানুয়ারির মধ্যে দক্ষিণ আফ্রিকাকে ১৭টি ম্যাচে নেতৃত্বও দেন এলগার।