ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ইংল্যান্ডের পরামর্শক হলেন পোলার্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৬, ২৩ ডিসেম্বর ২০২৩
ইংল্যান্ডের পরামর্শক হলেন পোলার্ড
ছবি- সংগৃহীত

টি-২০ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ক্রিকেট দল। স্বাভাবিকভাবেই ২০২৪ বিশ্বকাপ শিরোপাতেও চোখ রেখেছে ইংলিশরা। সেই লক্ষ্যে এবার টি-২০ বিশ্বকাপের জন্য কিয়েরন পোলার্ডকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। খবর দ্য টেলিগ্রাফের।

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হয়েছে ইংল্যান্ডের। এরপর নতুন ভোরের আলোয় ওয়েস্ট ইন্ডিজে সফর করে ইংলিশরা। তবে সেখানেও ওয়ানডে ও টি-২০তে সিরিজ খুইয়েছে তারা। স্বাভাবিকভাবেই ইংলিশদের ড্রেসিংরুমে স্নায়ুচাপ ভর করেছে। আর নিজেদের ক্রিকেটের সুদিন ফেরাতেই উইন্ডিজের সাবেক তারকা পোলার্ডকে নিয়োগ দিয়েছে ইসিবি।

নাজুক পরিস্থিতি থেকে উত্তরণ করে ভালো ফলাফলের জন্য পোলার্ডকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড। যেহেতু আগামী টি-২০ আসরটি আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজে, তাই ক্যারিবীয়ান মাঠের বিষয়ে পোলার্ড ভালো বুঝবেন- এমন ধারণা থেকেই তাকে দলের সঙ্গে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় ইসিবি।

যুক্তরাজ্যের স্থানীয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে, ক্রিকেটার হিসেবে পোলার্ড খেলার সঙ্গে গভীরভাবে সংযুক্ত, এজন্য তার সঙ্গে অস্থায়ী চুক্তি করেছে বোর্ড। ফলে আগামী বছরের মেগা আসরে পোলার্ডকে ফুলটাইম দলে পাবে না ইংল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজের পিচের কন্ডিশন বুঝতে ব্যর্থ ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে সাহায্য করবেন পোলার্ড। ক্যারিবীয়ান পিচগুলো বিশেষ ক্ষেত্রে স্লো ও নিচু হয়ে যেতে পারে। যেহেতু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলার অভিজ্ঞতা ইংল্যান্ড ক্রিকেটারদের নেই, সেজন্য পোলার্ড তাদের জন্য ভালো সহায়ক হবেন বলেই আশা করছে দেশটির বোর্ড।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!