[ খেলা ]
পরামর্শক নয়, কোচ হয়ে ইংল্যান্ডে যাচ্ছেন পোলার্ড
ছবি- সংগৃহীত
ক’দিন আগে জানা গিয়েছিল, আগামী টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড ক্রিকেট দলের পরামর্শক হচ্ছেন কিয়েরন পোলার্ড। তবে পরামর্শক নয়, বরং বর্তমান চ্যাম্পিয়নদের সহকারী কোচ হচ্ছেন সাবেক এ ক্যারিবীয় তারকা।
রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট। তারা জানিয়েছে, ‘আগামী টি-২০ বিশ্বকাপের জন্য ইংল্যান্ড পুরুষ দলের সহকারী কোচ হিসেবে যোগ দেবেন পোলার্ড। সেইসঙ্গে তিনি স্থানীয় কন্ডিশন সম্পর্কে নিজের অভিজ্ঞতা প্রদান করবেন।’
ক্রিকেট ইংল্যান্ড আরো জানিয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজের ২০১২ টি-২০ বিশ্বকাপ সাফল্যের অংশ ছিলেন পোলার্ড। এমনকি ফরম্যাটে ৬০০-এর বেশি ম্যাচ খেলার বিপুল অভিজ্ঞতা আছে তার।’
এর আগে ইংলিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছিল, ২০২৪ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড দলের পরামর্শক হচ্ছেন পোলার্ড। যদিও সেসময় বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা থেকে বিরত ছিল ইংলিশদের ক্রিকেট বোর্ড।
তবে এবার ক্রিকেট ইংল্যান্ডের আনুষ্ঠানিক বার্তায় পরিস্কার যে, আগামী বিশ্বকাপে ইংল্যান্ডের কোচিং প্যানেলের অংশ হতে যাচ্ছেন উইন্ডিজের সাবেক অধিনায়ক।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিয়েরন পোলার্ড
লিংক সফলভাবে কপি হয়েছে!