নিয়মিত মৌসুমে একেকটি দলের ৩৪টি ম্যাচ থাকে। কিন্তু ফিফা আন্তর্জাতিক বিরতি ও ২০২৪ কোপা আমেরিকাকে সামনে রেখে জাতীয় দলের দায়িত্বের কারণে অন্তত সাতটি ম্যাচে মায়ামির হয়ে খেলতে পারবেন না মেসি।
ইন্টার মায়ামিতে যোগ দেবার পর মেসির নৈপুণ্যে লিগ কাপ জয় করেছে ডেভিড বেকহ্যামের দল। এমএলএস মৌসুমে গত আসরে মেসি ছয়টি ম্যাচ খেলেছেন। নতুন মৌসুমে তার সঙ্গে আরো যোগ দিচ্ছেন বার্সেলোনার সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ।
.png)
এমএলএস মৌসুমে ডিসি ইউনাইটেড, নিউ ইয়র্ক রেড বুলস, ফিলডেলফিয়া ইউনিয়ন, কলম্বাস ক্রু, ন্যাশভিলে, শার্লট ও এফসি সিনসিনাতির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না মেসি। জাতীয় দলের দায়িত্বে থাকার কারণে গুরুত্বপূর্ণ সময়ে তার অনুপস্থিতি মায়ামির উপর প্রভাব ফেলতে পারে।