মঙ্গলবার ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনির বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। এ মামলাটি করেছেন তার সাবেক ব্যবসায়িক সঙ্গী মিহির দিবাকর ও সৌম্যা দাস দম্পতি। অর্ক স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড নামের একটি সংস্থার কর্ণধার এই দম্পতি। দিল্লি হাইকোর্টে আগামীকাল বিচারপতি প্রতিভা এম সিংহ মামলাটির শুনানি করবেন। খবর পিটিআইয়ের
সংবাদ সংস্থাটি জানিয়েছে, ধোনির বিরুদ্ধে দিল্লি হাইকোর্ট মামলা করেছেন দিবাকর। ধোনির অভিযোগ ভিত্তিহীন এবং অবমাননা কর বলে এই মামলা করেছেন তিনি। এই মানহানির জন্য ক্ষতিপূরণও দাবি করেছেন এই দম্পতি। একইসঙ্গে বিষয়টি যেন সামাজিক মাধ্যমে আলোচনা ও সংবাদমাধ্যমে প্রকাশ করা না হয় সেই নিষেধাজ্ঞার জন্য আবেদন করেছেন তারা।
.png)
এর আগে অবশ্য দিবাকর-সৌম্যা দম্পতির বিরুদ্ধে মামলা করেছেন ধোনি। ১৫ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ এনে মামলাটি করেছিলেন ভারতকে টি-২০ ও ওয়ানডে মিলিয়ে দুটি বিশ্বকাপ জেতানো অধিনায়ক। তার অভিযোগ ছিল, চুক্তির শর্ত লঙ্ঘন করেছে দিবাকরের সংস্থা অর্ক স্পোর্টস।