ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

উইন্ডিজের বিশ্বকাপজয়ী ৪ তারকা অবসরে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০৯, ১৯ জানুয়ারি ২০২৪
উইন্ডিজের বিশ্বকাপজয়ী ৪ তারকা অবসরে
ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অসরের ঘোষণা দিলেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী চার নারী ক্রিকেটার। একসঙ্গে তারা বাইশ গজের ক্রিকেটকে বিদায় বলেছেন।

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানা ৪ ক্রিকেটার হলেন- আনিশা মাহমুদ, সাকিরা সেলম্যান, কাইসিয়া নাইটস ও কায়সোনা নাইট। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন তারা।

২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের শিরোপাজয়ী দলে ছিলেন এই চার ক্রিকেটার। সেই আসরে স্টেফেনি টেইলারের নেতৃত্বে ফাইনালে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ। কলকাতার ইডেন গার্ডেন্সে ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল ক্যারিবীয় মেয়েরা।

Advertisement

উইন্ডিজ জাতীয় দলে ২০ বছরের ক্যারিয়ারে ওয়ানডে ও টি-২০ মিলিয়ে ১৫৮টি ম্যাচ খেলে ৩০৫ উইকেট শিকার করেছেন আনিশা। পুরুষ-নারী উভয় ক্যাটাগরি মিলিয়ে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০তে ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছান ৩৫ বছর বয়সী এই নারী ক্রিকেটার।

এছাড়া সেলম্যান ১৮ বছরের ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে ওয়ানডে ও টি-২০ মিলিয়ে মোট ১৯৬টি ম্যাচ খেলেছেন তিনি। অপরদিকে ২০১১ ও ২০১৩ সালে অভিষেক হয় দুই জমজ বোন কাইসিয়া নাইট ও কায়সোনা নাইটসের। কাইসিয়ার খেলেছেন ১৫৭ ও কায়সোনা ১০৬টি ম্যাচ খেলেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!