ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিল ভারত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪০, ২০ জানুয়ারি ২০২৪
বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিল ভারত
ফাইল ছবি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশের যুবারা। যেখানে আগে ব্যাট করে টাইগার যুবাদের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করিয়েছে রোহিত-বিরাটদের উত্তরসূরীরা।

দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি ভারতের যুবারা। ম্যাচটিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে উদয়ের দল। এতে টাইগার যুবাদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৫২ রান।

শনিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ফলে টস হেরে ব্যাটিং করে ভারত। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন আরশিন কুলকার্নি ও আদর্শ সিং। ব্যাট হাতে ভালো শুরু করে তারা দুজন। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত হানেন মারুফ মৃধা।

Advertisement

ম্যাচের চতুর্থ ওভারে উইকেটের পেছনে শিবলির ক্যাচ বানিয়ে কুলকার্নিকে সাজঘরের পথ দেখান মারুফ। এরপর স্কোরবোর্ডে যখন ৩১ রান, তখন দ্বিতীয় উইকেট হারায় ভারত। এবারও মৃধার বলে উইকেটের পেছনে আশিকের তালুবন্দী মুশের খান। 

ইনিংসের সপ্তম ওভারে ইকবাল হোসেন ইমনের শর্ট ডেলিভারিতে এজ হয়ে প্রথম স্লিপে ধরা পড়েন আদর্শ। বাংলাদেশ দল উল্লাস করবে এমন সময় অজি আম্পায়ার ডোনোভান সংকেত দেখান নো বলের। এসময়ই ম্যাচের মোড় ঘুরে যায়।

আম্পায়ার ওভারস্টেপের জন্য নো বলের সংকেত দিলেও টেলিভিশন রিপ্লেতে দেখা যায় ইমনের বুট পপিং ক্রিজের অনেকটা ভেতরে ছিল। তবে যা সর্বনাশ হওয়ার ততক্ষণে হয়ে গেছে। 

তৃতীয় উইকেটে ১৪৪ বলে ১১৬ রানের জুটি গড়তে অবদান রেখেছেন আদর্শ-উদয় জুটি। সাহারানকে ফিরিয়ে জুটি ভেঙেছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ৩২ তম ওভারের প্রথম বলে রিজওয়ানকে তুলে মারতে যান আদর্শ। মিড অফে সহজ ক্যাচ ধরেছেন রোহানাত দৌল্লাহ বর্ষণ।

মিডল অর্ডার ও লোয়ার অর্ডারে দলকে ক্যামিও ইনিংস উপহার দেন প্রিয়াংশু, অবিনাশ এবং শচীন। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৫১ সংগ্রহ করে ভারত।

এদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন মারুফ মৃধা। এ ছাড়াও একটি করে উইকেট নিয়েছেন রাব্বি ও রিজওয়ান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!