শনিবার (২০ জানুয়ারি) রাতে ফেঞ্চ কাপে রাউন্ড অব থার্টি টু-য়ের খেলায় মুখোমুখি হয় পিএসজি ও অরলিনস। ম্যাচের ১৬ মিনিটেই প্রথম গোল করেন এমবাপ্পে। দ্বিতীয় গোলটি করেন ৬৩ মিনিটে। তবে এই গোলটি ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা করেছেন পেনাল্টি থেকে।
ম্যাচটিতে জোড়া গোল করে পিএসজির হয়ে রেকর্ড ২৪০ গোলের মাইলফলকে পৌঁছে যান এমবাপ্পে। চলতি মৌসুমে ২৬ ম্যাচে ২৮ গোল করেছেন ২৫ বছর বয়সী এই ফরাসি তারকা। নিজের রেকর্ড ও দলকে ২-০ গোলে এগিয়ে দেয়ার পর অন্যদের গোল করায় মনযোগী হন এই ফরাসি তারকা।
.png)
ম্যাচের ৭২ মিনিটে প্রথম অ্যাসিস্টে গঞ্জালো রামোসকে দিয়ে গোল করান তিনি। ফলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। তবে পিএসজির দাপটের দিনে একটি গোল পেয়েছে অরলিনসও। ম্যাচের ৮৬ মিনিটে গোল করে ব্যবধান কমান অরলিনসের নিকোলাস সেইন্ট রাফ।
এর মাত্র ২ মিনিট পর আবারও এমবাপ্পের অ্যাসিস্ট। এবার গোল করেন সেনি মায়উলো। ফলে ৪-১ ব্যবধানে জিতে পরের রাউন্ডে উঠলো পিএসজি।