ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সানজিদার ইস্ট বেঙ্গলের হয়ে অভিষেক হবে আজ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০০, ৩০ জানুয়ারি ২০২৪
সানজিদার ইস্ট বেঙ্গলের হয়ে অভিষেক হবে আজ
সানজিদা আক্তার- ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর বাংলাদেশের কোনো ফুটবলার ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে যাচ্ছেন। কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবটি সানজিদার সঙ্গে তিন মাসের জন্য চুক্তি করেছে। নব্বইয়ের দশকে এ ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন প্রয়াত মোনেম মুন্না, শেখ মোহাম্মদ আসলাম, রিজভী করিম রুমীরা। এবার সেই ক্লাবের নারী দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের রাইট উইঙ্গার সানজিদা আক্তার।

সবকিছু ঠিক থাকলে ইস্ট বেঙ্গলের জার্সিতে আজ অভিষেক হবে সানজিদার। এ লক্ষ্যে কয়েকদিন ধরে অনুশীলন করে চলছেন তিনি। বাংলাদেশ সময় বেলা মঙ্গলবার (৩০ জানুয়ারি) আড়াইটায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে ঐতিহ্যবাহী এ ক্লাবে অভিষেক হতে যাচ্ছে সানজিদার। এছাড়া ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে প্রথম বিদেশি নারী ফুটবলার তিনি।

Advertisement

ভারতীয় নারী ফুটবল লিগে চলতি খেলছেন বাংলাদেশের দুই ফুটবলার। অন্যজন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। তিনি খেলেছেন কর্নাটকের দল কিকস্টার্টে। এরই মধ্যে সাবিনার দুই ম্যাচ খেলা হয়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!