ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা যতটুকু

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৯, ৩ মে ২০২৪
বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা যতটুকু
ছবি- সংগৃহীত

তীব্র দাবদাহের পর রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার রাতে। শুক্রবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্দরনগরী চট্টগ্রামেও। যেখানে আজ সন্ধ্যা ৬টায় পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

আবহাওয়া অধিদফতর অবশ্য বৃষ্টির যে পূর্বাভাস দিয়েছে, তাতে ম্যাচের শেষ দিকে বা শেষেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। 

Advertisement

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, দুপুরের পর থেকে চট্টগ্রামের আকাশ আংশিক মেঘলা থাকার কথা। বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ শুরু হওয়ার সময়ও আবহাওয়া একই রকম বলে জানা গেছে। 

তবে রাত ১১টার দিকে চট্টগ্রাম অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির জোর সম্ভাবনা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!