ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপিং ও ম্যাচ সূচি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৬, ৫ মে ২০২৪
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপিং ও ম্যাচ সূচি
ফাইল ছবি

বাংলাদেশে চলতি বছর অনুষ্ঠিত হবে আইসিসি ওমেন্স টি-২০ বিশ্বকাপ। রোববার আসন্ন এ টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আইসিসি। যেখানে ‘বি’ গ্রুপে পড়েছে টাইগ্রেসরা। নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ হিসেবে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও কোয়ালিফায়ার ২ থেকে উঠে আসা দল।

রোববার (৫ মে) দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে নারী টি-২০ বিশ্বকাপের নবম আসরের সূচি ঘোষণা করা হয়। একই সঙ্গে টুর্নামেন্টের ট্রফিও উন্মোচন করেছে। ১০টি দলের অংশগ্রহণে এবারের আসরে সর্বমোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ৩ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর।

প্রস্তুতি ম্যাচের ভেন্যু বিকেএসপি। বিশ্বকাপের মূল ম্যাচগুলো হবে মিরপুর হোম অব ক্রিকেট ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড ২'তে। উল্লেখ্য, বাংলাদেশের সবগুলো ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলায়। 

Advertisement

এবারের নারী বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো হচ্ছে- বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলংকা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া বাকি দুই দলকে বাছাইপর্ব পেরিয়ে উঠে আসতে হবে।

বি গ্রুপ-বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, কোয়ালিফায়ার-২

বাংলাদেশের ম্যাচগুলোর সূচি

তারিখ    প্রতিপক্ষ    সময়    ভেন্যু
৩ অক্টোবর    কোয়ালিফায়ার-২      সন্ধ্যা ৭টা    মিরপুর
৫ অক্টোবর    ইংল্যান্ড     সন্ধ্যা ৭টা    মিরপুর
৯ অক্টোবর     ওয়েস্ট ইন্ডিজ    বিকেল ৩টা    মিরপুর
১২ অক্টোবর    দক্ষিণ আফ্রিকা     সন্ধ্যা ৭টা    মিরপুর

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!