ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ-২০২৪

জিম্বাবুয়ের ধীর গতির শুরু

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৪, ৫ মে ২০২৪
জিম্বাবুয়ের ধীর গতির শুরু
ছবি- সংগৃহীত

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ দল। যেখানে টস হেরে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলছে সফকারীদের ওপেনাররা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এ প্রতিবেদন খেলা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৩ ওভারে বিনা উইকেটে ৭ রান। গাম্বি ৪ ও মারুমানি ২ রানে অপরাজিত আছেন।

রোববার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এতে আগে ব্যাট করছে জিম্বাবুয়ে। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নেমেছেন জয়লর্ড গাম্বি ও তাদিওয়াশে মারুমানি। শুরু থেকে দেখেশুনে খেলছেন তারা।

Advertisement

এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। অপরদিকে তিন পরিবর্তন এসেছে জিম্বাবুয়ের একাদশে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

জিম্বাবুয়ে একাদশ: জয়লর্ড গাম্বি, ক্রেগ আরভিন, র্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), তাদিওয়ানাশে মারুমানি, ক্লাইভ মাদানদে, জোনাথন ক্যাম্পবেল, লুক জঙ্গি, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা ও এন্সলি এন্দলোভু।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!