ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপে দল ভালো না করায় অধিনায়কত্ব ছাড়লেন হাসারাঙ্গা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৫৬, ১১ জুলাই ২০২৪
বিশ্বকাপে দল ভালো না করায় অধিনায়কত্ব ছাড়লেন হাসারাঙ্গা
ওয়ানিন্দু হাসারাঙ্গা

শ্রীলংকার টি-২০ দলের নেতৃত্ব ছেড়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দেশটির ক্রিকেট বোর্ডকে একটি চিঠির মাধ্যমে অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি জানান এই লেগ স্পিন অলরাউন্ডার। দীর্ঘদিন ধরেই অফ ফর্মে ছিলেন তিনি। 

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সবশেষে টি-২০ বিশ্বকাপে হাসারাঙ্গার অধীনে খেলেছে শ্রীলংকা। আসরে ভালো পারফরম্যান্স করতে পারেননি তিনি। তাছাড়া লংকানরাও গ্রুপ পর্বেই বিদায় নেয়। সেই ব্যর্থতার দায় মাথায় নিয়ে সরে দাঁড়ালেন তিনি। 

বোর্ডকে পদত্যাগের বিষয়ে পাঠানো চিঠিতে হাসারাঙ্গা জানিয়েছেন, শ্রীলংকা ক্রিকেটের স্বার্থে এবং নিজেকে চাপ মুক্ত রাখতে তিনি নেতৃত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। লংকান বোর্ড তার পদত্যাগপত্র গ্রহণ করেছে।

Advertisement

সেই সঙ্গে বোর্ড জানিয়েছে, দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে তাকে বিবেচনা করা হবে। বিশ্বকাপের পরে শ্রীলংকা ঘরের মাঠে ভারতের বিপক্ষে টি-২০ সিরিজ দিয়ে নতুন যাত্রা শুরু করবে। ওই সিরিজে দেখা যাবে নতুন অধিনায়ক।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!