ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দায়িত্ব নিয়েই হোঁচট খেলেন গম্ভীর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৯, ১২ জুলাই ২০২৪
দায়িত্ব নিয়েই হোঁচট খেলেন গম্ভীর
গৌতম গম্ভীর। ছবি- সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গৌতম গম্ভীরকে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও দায়িত্ব নেননি তিনি। এর আগেই হোঁচট খেয়েছেন রোহিত-কোহলিদের নতুন এই কোচ।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নাম ঘোষণার পরেই কাজ শুরু করে দিয়েছেন গম্ভীর। নিজের পছন্দ মতো ব্যাটিং, বোলিং এবং ফিল্ডি কোচও চাইছেন তিনি। তবে ফিল্ডিং কোচ হিসেবে গম্ভীর যার নাম প্রস্তাব করেছিলেন, তাকে নাকচ করে দিয়েছে বিসিসিআই। 

ভারতীয় গণমাধ্যম বলছে, সহকারী বেছে নেয়ার ক্ষেত্রে গম্ভীরকে দেওয়া হয়েছে শর্ত। তাই কাজ শুরু করেই ধাক্কা খেলেন গম্ভীর।

Advertisement

গম্ভীর ফিল্ডিং কোচ হিসাবে জন্টি রোডসের নাম প্রস্তাব করেছিলেন বলে শোনা যায়। কিন্তু বোর্ড তা মেনে নেয়নি। বোর্ড গম্ভীরের সহকারী হিসেবে ভারতীয় কোচদেরই চাইছে।

দ্রাবিড়ের সহকারী হিসেবে ছিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ মামব্রে এবং ফিল্ডিং কোচ টি দিলীপ। তাদের সকলেরই মেয়াদ শেষ হয়েছে। দ্রাবিড়ের মতো গম্ভীরের সব সহকারীও ভারতীয় হোন, এমনটাই চাইছে বোর্ড। সে ক্ষেত্রে বোর্ড চাইলে টি দিলীপকে ফিল্ডিং কোচ হিসাবে রেখে দিতেই পারে।

দ্রাবিড় দায়িত্ব ছাড়ার পর রোহিত শর্মাদের হেড কোচ হিসাবে কোনো ভারতীয়কেই চাইছিল বোর্ড। এবার তার সহকারী হিসাবেও ভারতীয়দের চাইছেন জয় শাহরা। 

যদিও গম্ভীরকে কোচ করার সময় বোর্ড জানিয়েছিল, ‘তিনি যাদের বেছে নেবেন, তাদের দায়িত্ব দেওয়া হবে। কিন্তু শুরুতেই ধাক্কা খেলেন গম্ভীর। বিদেশি কোচ চাওয়ায় তার আবেদন নাকচ করে দিল বোর্ড।’

এর আগে দ্রাবিড় এবং রবি শাস্ত্রী নিজেদের সহকারী হিসাবে যাদের চেয়েছেন, তাদের পেয়েছেন। অন্যথা হলো গম্ভীরের ক্ষেত্রেই।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!