ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অ্যাশেজ দিয়ে টেস্ট ফরম্যাটে ফিরতে চান আর্চার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৩, ২৬ জুলাই ২০২৪
অ্যাশেজ দিয়ে টেস্ট ফরম্যাটে ফিরতে চান আর্চার
জোফরা আর্চার

পিঠে এবং কনুইয়ের ইনজুরির কারণে গত তিন বছর যাবত টেস্ট ক্রিকেট থেকে দূরে আছেন ইংল্যান্ড পেসার জোফরা আর্চার। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে লংগার ভার্সন খেলছেন না তিনি। সম্প্রতি মাঠে ফেরা এ পেসার আবারো টেস্ট ক্রিকেট খেলতে চান।

অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় ২০২৫-২৬ অ্যাশেজে খেলতে চান আর্চার। সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড দলের সদস্য ছিলেন তিনি। যা থেকে আবারো টেস্ট ক্রিকেটে ফেরার বিষয়ে আশান্বিত এ পেসার। 

অস্ট্রেলিয়ার মাটিতে বাউন্সি পিচে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের বড় সম্পদ হবেন আর্চার। ইংল্যান্ড আর্চারের কাজের চাপ কমানোর বিষয়ে সতর্ক থাকবে এবং ২০২৪ সালে লাল বলের ক্রিকেট খেলবেন না তিনি।

Advertisement

আগামী অ্যাশেজ ট্যুর সম্পর্কে আলোচনায় আর্চার বলেন, ‘অন্তত একটা সম্ভাবনা নিশ্চিত করতে আমি এ বছর  বিশ্রামে থাকছি। আশা করছি পরবর্তী অ্যাশেজ খেলবো।’ এর আগে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। 

ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি গত এপ্রিলে বলেছেন, আগামী বছর নিজ মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হভে আর্চারের জন্য বাস্তব সম্মত লক্ষ্য। পরবর্তী গ্রীষ্মে প্রথম শ্রেণির ক্রিকেট খেলার ইচ্ছেও প্রকাশ করেছেন আর্চার।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!