ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পুরোনো ঠিকানাতেই মাশরাফী

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫২, ১৪ অক্টোবর ২০২৪
পুরোনো ঠিকানাতেই মাশরাফী
মাশরাফী বিন মোর্ত্তজা

মাশরাফী বিন মোর্ত্তজাকে ক্যাটাগরি ‘বি’ ক্যাটাগরি থেকে দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক গত বছরও এই দলের হয়ে খেলেছিলেন। 

সম্প্রতি মাশরাফীর বিরুদ্ধে সিলেট স্ট্রাইকার্সের সাড়ে ৪ কোটি টাকার শেয়ার জোরপূর্বক নেয়ার অভিযোগে দায়ের হয়েছে মামলা। বিপিএলের ফ্র্যাঞ্চাইজির এক সময় চেয়ারম্যানের দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্র প্রবাসী সারোয়ার গোলাম চৌধুরী এ মামলা দায়ের করেন। 

তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে নিজেদের অবস্থান পরিষ্কার করে সিলেট স্ট্রাইকার্স। ফ্র্যাঞ্চাইজিটির দাবি, মাশরাফীর দলটিতে এক শতাংশের মালিকানাও ছিল না।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!