ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে যা জানালেন লিপু

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৯, ৮ জানুয়ারি ২০২৫
সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে যা জানালেন লিপু
সাকিব আল হাসান

জাতীয় দলের বাইরে দীর্ঘ সময় ধরে থাকা সাকিব আল হাসান সম্প্রতি বোলিং নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করা হবে কিনা, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে  প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

বুধবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে সাংবাদিকদের সামনে হাজির হন লিপু। তিনি বলেন, ‘সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি।’

সম্প্রতি বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, চ্যাম্পিয়নস ট্রফির আগে সাকিবকে দলে আনার আরেকবার চেষ্টা করবেন। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথাও বলবেন।

Advertisement

গত বছর সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার সময় অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হন সাকিব। বার্মিংহামে পরীক্ষা দিয়ে উতরে যেতে না পারায় আন্তর্জাতিক ক্রিকেট ও দেশের বাইরে সব ধরণের ঘরোয়া ক্রিকেটে আপাতত নিষিদ্ধ বাঁহাতি এই স্পিনার।

কদিন আগে চেন্নাইতে পরীক্ষা দিলেও সেখানে পাশ করতে পারেননি। এ নিয়ে লিপু বলেন, ‘প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এটা একটু শকিং।’

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!