[ শিল্প ও সাহিত্য ]
মূলঃ Staying Awake: Notes on the alleged decline of reading, Ursula K Le Guine
বই
ফাইল ফটো
আশ্চর্য ধরনের এক প্রত্নবস্তু বই। খুব প্রযুক্তিক বা টেকনিক্যাল নয়। তবে যথেষ্টই জটিল ও কার্যকরী। পরিচ্ছন্ন, ঘনসন্নিবিষ্ট, দেখতে আকর্ষণীয় ও সহজে ব্যবহারযোগ্য এটি। বছরের পর বছর, এমনকি শতাব্দীর পর শতাব্দীও এটা দীর্ঘস্থায়ী হয়ে থাকে।
এটাকে প্লাগ ইন করে কার্যকরী করতে হয় না। মেশিন ব্যবহার করেও এটিকে কর্মসম্পাদন করতে হয় না। এর জন্যে শুধু প্রয়োজন আলো, মানুষের চোখ এবং একটি মানব মন। নির্দিষ্ট কোনো ধরন নেই এবং ক্ষণজীবী নয় এটি।
তথ্য প্রদানে খুবই নির্ভরযোগ্য এটি। যদি তোমার ১৫ বছর বয়সে বই তোমাকে কোনোকিছু বলে থাকে, তাহলে তোমার ৫০ বছর বয়সেও সেটি তোমাকে একই কথা বলবে। অবশ্য কথাটিকে তুমি তখন অন্যভাবে বুঝতেও পারো এবং তোমার কাছে মনে হতে পারে যে, সম্পূর্ণ নতুন আরেকটি বই পড়ছ তুমি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!