ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]
মূলঃ ফ্রানজ কাফকা 

বই 

অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ 
প্রকাশিত: ১৪:৪৪, ১৩ ফেব্রুয়ারি ২০২২
বই 
ছবি: অন্তর্জাল 

“আমি মনে করি আমাদের শুধু সেই ধরণের বইগুলোই পড়া উচিৎ, যেগুলো আমাদেরকে ছিন্নভিন্ন করবে। ক্ষতবিক্ষত করবে। পড়ার সময়ে বই যদি মননে ঘা দিয়ে অন্তর্গত সত্তাকে জাগাতেই না পারে, তাহলে সেই বই আমরা পড়ব কেনো? আমরা কি বই পড়ি শুধুমাত্র নিজেকে সুখী করার জন্যে? হায় আল্লাহ, তাহলে তো পৃথিবীতে বই না থাকলেও পরিপূর্ণভাবে আমরা সুখী হতে পারতাম। অথবা যে ধরনের বই আমাদেরকে সুখী করে, সেগুলো  আমরা নিজেরাই লিখতে পারতাম। কিন্তু আমাদের প্রয়োজন সেই বইগুলোর, যেগুলো দুর্বিপাকের মতো প্রতিক্রিয়ার সৃষ্টি করে আমাদেরকে গভীরভাবে বেদনার্ত করবে। প্রিয়জনের মৃত্যু যেমন আমাদেরকে বেদনাবিধুর করে থাকে।অনেক দূরের বনে নির্বাসনের মতো। বই অবশ্যই হতে হবে আমাদের অন্তরে জমে থাকা সাগরের বুকে  কুড়ালের মতো। আমার বিশ্বাস এটাই।”

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!