ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিল্প ও সাহিত্য ]
মূল: Letter to Borges: Where the Stress Falls, লেখকঃ Susan Sontag

বই

অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
প্রকাশিত: ১০:১৫, ২৩ আগস্ট ২০২২
বই
ছবি: আন্তর্জাল, প্রতীকী

“তুমি বলেছিলে যে, আমরা বর্তমানে যা এবং অতীতে যা ছিলাম - এই সবকিছুর জন্যে সাহিত্যের কাছে ভীষণ ঋণী। এই পৃথিবী থেকে বই হারিয়ে গেলে ইতিহাস হারিয়ে যাবে। কেবল তাই নয়, মানব জাতিও হারিয়ে যাবে।

আমি নিশ্চিত যে তোমার কথাই সঠিক। বই কেবল আমাদের অবাধ স্বপ্নমালা বা আমাদের সকল স্মৃতিমালার সমষ্টি নয়। এটা আমাদের আত্ম-উৎকর্ষতা অর্জনে মডেল হিসেবেও কাজ করে থাকে।

কেউ কেউ বলে থাকেন যে বইপড়া এক ধরনের পলায়নপরতাঃ প্রতিদিনের বাস্তব পৃথিবী থেকে কোনো কল্পনার পৃথিবীতে পলায়ন, যে পৃথিবী শুধু বইয়েরই। এটা সত্য নয়। বই এর চেয়েও অনেক বেশি কিছু।

আসলে প্রতিটি বইই মানুষের জন্যে পূর্ণ মানবতা অর্জনের এক একটি পথ।”

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!