[ শিল্প ও সাহিত্য ]
ঈশ্বরের ছায়াতল
মূলঃ খলিল জিবরান (কাব্যগ্রন্থ - স্যান্ড এন্ড ফোম)
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
“গাছগুলো হলো
আকাশের গায়ে লেখা
পৃথিবীর কবিতা।
আমরা তাদেরকে কেটে ফেলি
ও কাগজে রূপান্তর করি,
যাতে নিজেদের
শূন্যতাগুলোকে লিপিবদ্ধ করতে পারি।
কবিতা কোনো প্রকাশিত
মতামত নয়।
কবিতা হলো গান
যা রক্তাক্ত হৃদয়
বা হাস্যোজ্জ্বল মুখ থেকে উৎসারিত হয়।
কবিতা হলো সেই আত্মজ্ঞান
যা হৃদয়কে আনন্দিত করে।
আত্মজ্ঞান হলো সেই কবিতা
যা মনের মধ্যে গান সৃষ্টি করে।
আমরা যদি মানুষের হৃদয়কে
আনন্দিত করতে পারি এবং
একইসাথে তার হৃদয়ের ভেতরে
গেয়ে উঠতে পারি
তাহলে সত্যিকারভাবেই
সে ঈশ্বরের ছায়াতলে
বাস করবে।”
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!