[ শিল্প ও সাহিত্য ]
সত্যের অনুধাবন
মূলঃ হারম্যান হেসে ( ১৮৭৭-১৯৬২); জার্মান-সুইস কবি, ঔপন্যাসিক ও চিত্রশিল্পী (উপন্যাস - সিদ্ধার্থ)
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
তুমি কি নদীর কাছ থেকে সেই গোপন কথাটি শুনোনি যে, সময় বলে কিছু নেই? নদী একই সময়ে সবখানেই একইরকম? উৎসের কাছে ও মোহনায়,জলপ্রপাতের কাছে,ফেরিঘাটে, স্রোতের মধ্যে, মহাসাগরে এবং পর্বতেও। কারণ, বর্তমান ছাড়া আর কিছুই অস্তিত্বশীল নয়। অতীত ও ভবিষ্যতের ছায়া বলেও কিছু নেই।
দুজনেই তারা নীরবে জলের শব্দ শুনতে লাগলো, যা তাদের কাছে শুধু জল ছিল না, ছিল জীবনের কণ্ঠস্বর, অস্তিত্বের কণ্ঠস্বর, চিরস্থায়ী ভবিষ্যতের কণ্ঠস্বর।
অবিরাম সে নদীর কাছ থেকে শিখল। নদীর কাছে সর্বোপরি সে শিখল কীভাবে শুনতে হয়; শুনতে হয় নীরব, অপেক্ষমাণ ও মুক্ত আত্মা নিয়ে, কোনো ধরনের আবেগ, কামনা, বিচার ও মতামত ছাড়া।
.png)
তবে জলের সবগুলো গোপনীয়তার মধ্যে আজ সে শুধু দেখতে পেল একটা- যা তার আত্মাকে গভীরভাবে আঘাত করে গেল। দেখল যে জল শুধু প্রবাহিত হচ্ছেই, অবিরত প্রবাহিত হচ্ছে, এবং তারপরও সারাক্ষণ সেটা সেখানেই আছে। চিরকাল সেটা একই ছিল, এখনো প্রতি মুহূর্তে তাই আছে। এই সত্য তোমাকে বুঝতে ও ধারণ করতে হবে!
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!