ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

আট লেখক পাচ্ছেন এসবিএসপি সাহিত্য সম্মাননা 

শিল্প ও সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১৮:১১, ১৫ জানুয়ারি ২০২৪
আট লেখক পাচ্ছেন এসবিএসপি সাহিত্য সম্মাননা 
ছবি: এসবিএসপি সাহিত্য সম্মাননা 

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ৮ কবি ও লেখক সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) সাহিত্য সম্মাননা ও অর্থ পুরস্কার-২০২৩ পাচ্ছেন। সংগঠনের সভাপতি সৈয়দ আনোয়ার রেজা ১২ জানুয়ারি রাত ৮টায় পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

২০২৩ সালে কবিতায় সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও মুজিবুল হক কবীর, কথাসাহিত্যে আকমল হোসেন নিপু, প্রবন্ধ-গবেষণায় গাজী আজিজুর রহমান, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সিরু বাঙালি, শিশুসাহিত্যে জাকির হোসেন কামাল, ছোটগল্পে জয়শ্রী দাস এবং শিশুসাহিত্যে (মরণোত্তর) রাইদাহ গালিবা এ সম্মাননা পাচ্ছেন।

সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) গত ৭ বছর ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি-লেখকদের পুরস্কৃত করে আসছে। প্রতি বছর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার দেওয়া হয়।

Advertisement

সংগঠনের প্রেসিডিয়াম কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার তারেক হাসান ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসরাত জাহান জানান, আগামী ২৬ জানুয়ারি বিকেল ৩টায় আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
 

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!