ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

আমার ক্ষতি করা ব্যক্তিও ন্যায়বিচার পাক: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৮, ২১ অক্টোবর ২০২৬
আমার ক্ষতি করা ব্যক্তিও ন্যায়বিচার পাক: আসিফ মাহমুদ
ফাইল ছবি

নিজের ও পরিবারের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন এমন ব্যক্তির প্রতিও কোনো ধরনের অন্যায় চান না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এমনকি ওই ব্যক্তির ক্ষতিতেও তিনি আনন্দ বা উল্লাস অনুভব করেন না বলে মন্তব্য করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘আমার এবং আমার পরিবারের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন এমন একজন ব্যক্তি। এমন সব উপায়ে ক্ষতি করেছেন, যা হয়তো ভাষায় প্রকাশ করার মতোও নয়।’

তিনি আরও লেখেন, ‘তবুও, তার জায়গায় নিজেকে রেখে যখন ভাবি, তখন তার ক্ষতিতেও উল্লাস বা আনন্দ অনুভব করতে পারি না।’

নিজের প্রতি অন্যায় করা ব্যক্তিরও ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে উল্লেখ করে এনসিপির এই মুখপাত্র লেখেন, ‘এমন মানুষদের সঙ্গেও যেন অন্যায় না হয়। তারাও ন্যায়বিচার পাক।’

তবে ফেসবুক পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!