ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বইমেলা ]

বইমেলা শুরুর সময় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
বইমেলা শুরুর সময় পরিবর্তন
ছবি: সংগৃহীত

সোমবার পবিত্র শবে বরাতের ছুটির দিন উপলক্ষে অমর একুশে বইমেলা শুরুর সময় পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী, দুপুর ১২টায় শুরু হবে বইমেলা, চলবে রাত ৯টা পর্যন্ত।

সোমবার বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ থেকে বিষয়টি জানানো হয়েছে।

বাংলা একাডেমি জানায়, অমর একুশে বইমেলার ২৬তম দিনে বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ: আবুবকর সিদ্দিক এবং স্মরণ: আজিজুর রহমান আজিজ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

Advertisement

এতে প্রবন্ধ উপস্থাপন করবেন ফরিদ আহমদ দুলাল এবং কামরুল ইসলাম। আলোচনায় অংশ নেবেন মামুন মুস্তাফা, মো. মনজুরুর রহমান, তৌহিদুল ইসলাম ও আনিস মুহম্মদ। কবি আসাদ মান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গায় ১ ফেব্রুয়ারি থেকে চলছে অমর একুশে বইমেলা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!