[ রাজধানী ]
ইফতারের আগে ‘ভাবি’ ডেকে সর্বনাশ
ছবি: সংগৃহীত
ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ‘ভাবি’ বলে ডাক দিয়েছিল। আর পরিচিতজন ভেবে দরজা খুলে দিলেন গৃহবধূ নাসরিন জাহান বৃষ্টি (২০)। আর এরপরই ঘটল সর্বনাশ।
রাজধানীর বংশালের মালিটোলার একটি বাসায় এক গৃহবধূর হাত-পা বেঁধে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নাসরিন জাহান বৃষ্টিকে ছুরিকাঘাতও করেছে লুটপাটকারীরা।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নাসরিন বলেন, গত রোববার ইফতারের আগ মুহূর্তে কয়েকজন এসে ‘ভাবি’ বলে ডেকে রুমের দরজা খুলতে বলেন।
আরো পড়ুন>>> অস্ট্রেলিয়ায় পড়তে গিয়ে প্রথম টাকা পাচার করেন জিয়াউদ্দিন: র্যাব
এরপরে দরজা খুলে দিলে পাঁচজন মিলে হাত-পা বেঁধে মুখ স্কচটেপ দিয়ে আটকে দেয়। পরে তারা বাসায় থাকা টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুট করে। তাদের সবার মুখেই মাস্ক ছিল। তাই কাউকেই চিনতে পারিনি।
এ প্রসঙ্গে বংশাল থানার ওসি আবুল খায়ের জানান, পরিচিত কেউ এ ঘটনায় জড়িত থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজধানীতে ছুরিকাঘাত
লিংক সফলভাবে কপি হয়েছে!