নাহিদের মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত আঘাতের চিহ্ন
রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষে নিহত নাহিদ হোসেনের সারা শরীরে মারধরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গ সূত্র থেকে এ তথ্য মিলেছে।
সূত্র জানায়, নাহিদের সারা শরীরে মারধরের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত অসংখ্য আঘাতের জখম ছিল।
.png)
এদিকে, দুপুর ২টার দিকে নাহিদের মরদেহ মর্গ থেকে একটি অ্যাম্বুলেন্সে করে কামরাঙ্গীরচরে বাসায় নেয়া হয়।
নাহিদের বাবা নাদিম হোসেন জানান, এলাকায় জানাজা শেষে বিকেল সাড়ে ৪টায়আজিমপুর কবরস্থানে নাহিদের মরদেহ দাফন করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার নিউমার্কেট এলাকায় সংঘর্ষে আহত নাহিদ রাত পৌনে ১০টার দিকে ঢামেক হাসপাতালের আইসিইউতে মারা যান। ময়নাতদন্তের জন্য বুধবার সকালে মরদেহ মর্গে নেয়া হয়েছিল। নিহত নাহিদ হাসান এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল এলাকায় একটি কুরিয়ার সার্ভিসে ডেলিভারিম্যান হিসেবে চাকরি করতেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নাহিদের বাবা নাদিম হোসেন বলেন, তিন ছেলের মধ্যে নাহিদ বড় ছিল। গত ৪ বছর ধরে সে ওই প্রতিষ্ঠানে ডেলিভারিম্যানের কাজ করতো।