ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে দুই শতাধিক মোবাইলসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ২০:১৫, ১৭ মে ২০২২
রাজধানীতে দুই শতাধিক মোবাইলসহ আটক ৬
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর শপিং কমপ্লেক্সের সাতটি দোকান থেকে অনুমোদনবিহীন ২১৩টি মোবাইল সেট উদ্ধারসহ ছয়জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন টিম ও রাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) চালানো অভিযানে তাদের আটক করা হয়।

অভিযান চালানো দোকানগুলোর মধ্যে মোবাইল ল্যাব থেকে ৩৪টি, মোবাইল অ্যান্ড গেজেট থেকে ৩১টি, টেক ফ্যাক্টরি থেকে নয়টি, গ্যাজেট ভিলা-৬৩৯ থেকে ৩৩টি, গ্যাজেট ভিলা-৬৬২ থেকে ৩১টি, গ্যাজেট ভিলা-৬৭১ থেকে ৩৩টি ও কোরাস থেকে ৪২টি বিভিন্ন মডেলের মোবাইল সেট উদ্ধার করা হয়।

Advertisement

বিটিআরসি ও র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, আটকরা দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীন মোবাইল সেটের ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন- ২০০১, (সংশোধিত-২০১০) অনুযায়ী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মোবাইল ফোন
লিংক সফলভাবে কপি হয়েছে!