ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মোবাইলে মগ্ন তরুণ, ট্রেনে কাটা পড়ে নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪২, ২৭ জানুয়ারি ২০২৩
মোবাইলে মগ্ন তরুণ, ট্রেনে কাটা পড়ে নিহত
ফাইল ফটো

রাজধানীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে এক তরুণ নিহত হয়েছে। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি। নিহতের পরনে ছিল নেভি ব্লু থ্রি কোয়ার্টার প্যান্ট ও কালো গেঞ্জি।

শুক্রবার দুপুরে মহাখালী রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার এএসআই সানু মং বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, ঐ তরুণ মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। অনেকে তাকে সতর্ক করার জন্য ডাকও দিচ্ছিলেন। কিন্তু তিনি মোবাইলে মগ্ন থাকায় ট্রেন খেয়াল করেননি। এ সময় কমলাপুরগামী “অগ্নিবীণা এক্সপ্রেস” ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ঐ তরুণ।

তিনি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মোবাইল পাওয়া গেছে, সেটি ভেঙে গেছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে পাঠানো হবে বলেও জানান এএসআই সানু মং।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!