[ রাজধানী ]
যুবকের ঝুলন্ত লাশের পাশে চিরকুট, লেখা ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’
ওয়ারী থানা- ফাইল ফটো
রাজধানীর ওয়ারীতে মো. হাবিব নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার ঝুলন্ত লাশের কাছে একটি চিরকুট পায় পুলিশ। তাতে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।
সোমবার দুপুরে ওয়ারী থানার লোহার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঐ যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায় পুলিশ।
ওয়ারী থানার এসআই নাসির হোসেন বলেন, দুপুরে আমরা খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় ঐ যুবকের লাশ উদ্ধার করি। এ সময় লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। তাতে লেখা আছে- ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। পরে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তে পাঠাই। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
.png)
তিনি আরো বলেন, নিহত হাবিবের বাড়ি গোপালগঞ্জ সদর এলাকায়। তার বাবার নাম তোযারুল ইসলাম।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!